• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে চলাচলের পথে কাটার বেড়া: প্রতিবাদ করায় মারধর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২১, ১১:১৪ পূর্বাহ্ণ
আমতলীতে চলাচলের পথে কাটার বেড়া: প্রতিবাদ করায় মারধর

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
চলাচলের পথ বন্ধে কাটার বেড়া দেয়ার প্রতিবাদ করায় শাহীন মিয়া (২৫) নামের এক যুবককে প্রতিবেশী আব্বাস খলিফা ও তার সহযোগীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত যুবককে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে আমতলী উপজেলার আংগুলকাটা গ্রামে।
জানাগেছে, উপজেলার আংগুলকাটা গ্রামের আব্বাস খলিফা প্রতিবেশী শাহীন মিয়ার চলাচলের পথ বন্ধ করে কাটার বেড়া দেয়। গত ১৫ দিন ধরে শাহীনের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। নিরুপায় হয়ে শাহীন বুধবার সকালে আব্বাস খলিফার কাছে এ বিষয়টি জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে হয় আব্বাস খলিফা ও তার লোকজন। এক পর্যায় আব্বাস খলিফা ও তার লোকজন প্রতিবেশী শাহীনকে বেধরক মারধর করে। দ্রুত স্বজনরা শাহীনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
আহত শাহীন মিয়া বলেন, আমার চলাচলের পথে কাটার বেড়া দিয়ে রেখেছে আব্বাস খলিফা। এর প্রতিবাদ করলে আমাকে মেরে রক্তাক্ত করেছে। তিনি আরো বলেন, চলাচলের পথ বন্ধ করে দেয়ায় আমি বাড়ী থেকে বেড় হতে পারছি না। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।
অভিযুক্ত আব্বাস খলিফা চলাচলের পথে কাটার বেড়া দেয়া ও মারধরের কথা স্বীকার করে বলেন, আমার জমিতে আমি বেড়া দিয়েছি। তিনি আরো বলেন, এতে শাহীনের চলাচলে কোন বাধা সৃষ্টি হয়নি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আহত শাহীনকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। শাহীনের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখমের চিহৃ রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।