• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খাবার নেই এমন পরিবারের পাশে নলছিটি’র ইউএনও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৫, ২০২১, ১২:২৫ অপরাহ্ণ
খাবার নেই এমন পরিবারের পাশে নলছিটি’র ইউএনও

নলছিটি প্রতিনিধি: খাবার নেই শুনলেই খাবার পৌছে দিচ্ছেন নলছিটি’র উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
বৈশ্বিক মহামারি করোনায় বহু পরিবারের উপার্জনের মানুষটি কর্মহীন হয়ে পড়েছে। ফলে জনজীবনে নেমে এসেছে অভাব-অনটন,দেখা দিচ্ছে খাদ্যের সংকট। সরকারের নির্দেশনা বাস্তবায়নে খাদ্য নেই এমন পরিবারের কাছে পৌছে দিচ্ছেন খাদ্য সহায়তা। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান কোন মাধ্যমে যদি খবর পাই কারো ঘরে খাদ্যের সমস্যা আছে, তাহলে তাদের বাড়িতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি। করোনায় অনেক পরিবারে উপার্জন করার মানুষটি কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্যের সমস্যা হচ্ছে। কোন পরিবারে খাদ্য নেই এমন খবর পেলেই সেখানে খাবার নিয়ে যাচ্ছি।
৫ মে বুধবার বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে, পৌরসভায় অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার খরাতি।
খাদ্য সহায়তা পাওয়া অসহায় পরিবারের সদস্যরা জানান, আমাদের পরিবারে আয় করার মত কেউ নাই।ইউএনও স্যার আমাদের সমস্যার কথা শুনে নিজেই খাদ্য সামগ্রী নিয়ে বাড়িতে এসেছেন। খাবার পেয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।