• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর দিঘলদীতে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২১, ১১:১৩ পূর্বাহ্ণ
উত্তর দিঘলদীতে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

ইসমাইল হোসেন ইফতিয়াজ, ভোলা সংবাদদাতা

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড হইতে ২০ পিস ইয়াবাসহ সজীব (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। বুধবার (৫ মে) মধ্যরাতে উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড হইতে তাকে আটক করা হয়। ভোলা সদর মডেল থানা সূত্রে জানায়, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নির্দেশনায়, মোঃ আসাদুজ্জামান ও সংগীয় ফোর্সের মাদক অভিযানে মাদক করবারি সজীবকে আটক করা হয়। এসময় মাদক কারবারি সজীবের কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। মাদক করাবারি সজীব দৌলতখান থানার উত্তর জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলামের ছেলে। মাদক আইনে মামলা রুজু হয়েছে।