• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২১, ০৯:১৪ পূর্বাহ্ণ
দশমিনায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
পারিবারিক কলহের জেরে ধরে পটুয়াখালীর দশমিনায় মোসা. পলি আক্তার (২০) নামে এক গৃহবধূ কিটনাশক পানে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলার চরবোরহান ইউনিয়নের দক্ষিণ চরবোরহান গ্রামে এ ঘটনা ঘটে।পলি আক্ততার ওই চরের মো. আরিফের স্ত্রী।
জানা গেছে, ঘটনার দিন উপজেলার চরবোরহান ইউনিয়নের দক্ষিণ চরবোরহান গ্রামের মোঃ আরিফের সাথে তার স্ত্রী পলি আক্ততারের ঝগড়াঝাঁটি হয়। এরই সূত্র ধরে পলি পারিবারের সবার অগোচরে কিটনাশক পান করেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
দশমিনা থানার ওসি. জসিম বলেন, গৃহবধূ পলি আক্তার কিটনাশক পান করেন। দশমিনা থানা পুলিশ বুধবার ভোর রাতে মৃত্যুর বিষয়টি জানতে পারেন। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের শরিরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।