• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে যুবলীগ নেতার উদ্যোগে তিন’শ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ণ
আমতলীতে যুবলীগ নেতার উদ্যোগে তিন’শ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুস সোবাহান লিটনের উদ্যোগে গুলিশাখালী ইউনিয়নের তিন’শ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ বস্ত্র বিতরন করা হয়।
জানাগেছে, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবাহান লিটন বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত। গুলিশাখালী ইউনিয়নের গরিব মানুষের বন্ধু হিসেবে পরিচিত তিনি। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তার রয়েছে সক্রিয় অংশ গ্রহন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গুলিশাখালী ইউনিয়নের তিন’শ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরনের উদ্যোগ নেন তিনি। মঙ্গলবার খেকুয়ানী গ্রামে বাড়ীতে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেন। ঈদ বস্ত্র বিতরন কালে উপস্থিত ছিলেন তার বাবা মোঃ জয়নুল আবেদীন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী ও আব্দুল মন্নান মাষ্টার প্রমুখ।