• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২১, ১২:২৪ অপরাহ্ণ
নলছিটিতে দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২

নলছিটি প্রতিনিধি:: প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চর বহরমপুরে ঘর নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রথম পর্যায়ে ৪০টি ঘর নির্মাণের শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে এখন ৯৫টি ঘরের নির্মাণ কাজ চলমান।
আজ মঙ্গলবার এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, আগামী জুনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত চাওয়া মুজিববর্ষে বাংলার মাটিতে একটা মানুষও গৃহহীন থাকবে না। তার নির্দেশ মোতাবেক এই কাজ এগিয়ে নেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। কাজের অগ্রগতিও সন্তোষজনক। এখন পর্যন্ত নলছিটির ১৩৫টি পরিবার প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছেন।
এ প্রকল্প চলমান থাকছে বলেও জানান ইউএনও রুম্পা সিকদার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন পিআইও বিজন কুমার খরাতি।