স্টাফ রিপোর্ট :
চট্রগ্রামস্থ দশমিনা উপজেলা ছাত্র কাল্যাণ সমিতির উদ্যোগে পটুয়াখালীর দশমিনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা সদরে বিভিন্ন সড়ক ঘুরে অর্ধ শতাধিকের বেশি শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে অরাজনৈতিক এ সংগঠনের নেতৃবৃন্দ। চট্রগ্রাম বন্দরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত অর্থায়নে এসব ঈদ উপহার শ্রমজীবী মানুষের হাতে তুলে দেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কমিটির তত্বাবধানে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কাজী তারেক, মোঃ ফরিদ, খায়রুল বশার, সজীব হোসেন, কাজী মুন্না।
স্থানীয়ভাবে সহযোগিতা করেন মনিরুল ইসলাম মানিক ও রেজাউল করিম প্রমুখ।