• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক রােজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২১, ১২:৪৩ অপরাহ্ণ
সাংবাদিক রােজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলাের জ্যেষ্ঠ প্রতিবেদক রােজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবালয়ে টানা ৫ ঘন্টা আটকে রেখে হেনস্থা ও নির্যাতনের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মির্জাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে
মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) বিকাল মির্জাগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানবন্ধনে বক্তব্য দেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডভােকেট মাে. মজিবুর মহামান, সহ-সভাপতি মাে. ফারুক খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম ও প্রথম আলো প্রতিনিধি মাে. জাকির হােসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শামসুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সিয়াম রহমান হিমেল, কোষাধ্যক্ষ অমিতাভ দাশ অপু, দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান বাঁধন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবদুর রহিম সজল, সদস্য উত্তম গোলদার ও মাহবুবুর রহমান মালেক সিকদার প্রমুখ।

রােজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবালয়ে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্থা, নির্যাতনের প্রতিবাদ ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সাজানাে মামলায় গ্রেফতার হওয়া অনুসন্ধানি প্রতিবেদক রােজিনা ইসলামকে অবিলম্বে মুক্তির দাবির পাশাপাশি স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।