ভোলা সদর প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বেশ কয়েকট এলাকায় চলছে জুয়ারিদের আসর!
এর মধ্যে অন্যতম হচ্ছে পাংগাশিয়া (লাল বাজার)বাগেরহাট এলাকায়। জুয়ারিদের রমরমা উত্তজিতার কারণে স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারছেন না এলাকাবাসী।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, জুয়াড়িদের জ্বালায় আমরা অতিষ্ঠ। জুয়াড়িদের শেল্টার দাতা এবং বড় জুয়ারি হলেন নাছির মাঝির ছেলে আল-আমিন (মাঝি বাড়ি)। আল-আমিনের নেতৃত্বে পাংগাশিয়া বাঘার হাট এলাকার নদীর পারে প্রতি রাতে চলে জুয়ার আসর। এতে বাধা দিতে গেলে ছোটখাটো ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের।
গতকাল শুক্রবার (২১মে) রাত ১১ টায়ে “যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের” সভাপতি মোঃ আকতার ও স্থানীয় কিছু লোক জুয়াড়িদের আসরে বাধা প্রদান করতে গেলে তারা লাঞ্ছনার শিকার হয়। এতে বড় জুয়াড়ি আল- আমিন, আক্তারের ভিডিও ধারন কিত মোবাইল ফোনটি হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। সে সময় জুয়ার আসরে অবস্থান করছিল আনোয়ার,
হাসান আল-আমিন, আব্দুল্লাহ,
নয়ন, জাগির, সবুজ প্রমূখ ।
পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ হোসেন বাঘা এই গঠনাকে কেন্দ্র করে বলেন, আমি ও আমার সংগঠন কখনোই সমাজের নিকৃষ্ট ও অবৈধ কাজকে সমর্থন করিনা এবং করবোনা। আশা করি প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।