স্টাফ রিপোর্টার :
নানা বাড়ি বেড়াতে এসে পটুয়াখালীর দশমিনায়
সাদিয়া (৫) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার বেতাগী-সানকিপুর
ইউনিয়নের মর্দনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাউফল উপজেলার নমালা ইউনিয়ন পরিষদ
সংলগ্ন এলাকার বাসিন্দা মো. নাছির চৌকিদারের
মেয়ে সাদিয়া গত দুই দিন আগে তার বাবা মায়ের
সাথে দশমিনার বেতাগী-সানকিপুর ইউনিয়নের
মর্দনা গ্রামে নানা আউয়াল হাওলাদারের বাড়িতে
বেড়াতে আসেন। পরে ঘটনার দিন সাদিয়ে খেলতে
গিয়ে সবার অগোচরে নানা বাড়ির পাশের পুকুরে
পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর
থেকে অচেতন অবস্থায় উপদ্ধার করে দশমিনা
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক শিশু
সাদিয়াকে মৃত ঘোষণা করেন।###