• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ মরা মুরগিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ণ
৩০০ মরা মুরগিসহ যুবক আটক

চরফ্যাশন প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলায ড্রেসিং করার সময় প্রায় তিন শতাধিক মরা বয়লার মুরগিসহ মো রাসেল নামে এক দোকান কর্মচারীকে আটক করেছেন স্থানীয়রা।
শনিবার রাত ১০টার দিকে চরফ্যাশন বাজারে মাংসপট্টির মিরাজের মুরগির দোকান থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয।
আটক রাসেলের বাড়ি উপজেলার আবু বকরপুর ইউনিয়নের ৭নং ওযার্ডে। চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, রাতে আবু বকরপুর ইউনিযনের একটি পোলট্রি ফার্ম থেকে পাঁচটি বস্তায় ভরে ৩০০ মরা বয়লার মুরগি রিকশায় করে পূর্ব বাজারে নিয়ে আসা হয়।
মুরগিগুলো সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করার সময় স্থানীযরা টের পেয়ে রাসেলকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে কর্মচারী রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওযা হয।
সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান আরো জানান , আমাদের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওযায তাকে আটক করা যাযনি। মরা মুরগিগুলো চুক্তিকৃত চরফ্যাশন বাজারের হোটেলে দেওযার কথা ছিল।