অবশেষে ২৪ তারিখ হতে অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস, লঞ্চ, ও ট্রেন গহ সকল গণপরিবহন চলাচল স্বাভাবিক হচ্ছে। তবে থাকছে কিছু বিধিনিষেধ , অর্ধেক যাত্রী এবং স্বাস্থ্য বিধি মেনে চলবে সকল যানবাহন । ভাড়া দিতে হবে ৬০ শতাংশ বেশি । তাই আমরা অতিরিক্ত যাত্রী হয়ে গণপরিবহনে চলাচল করব না এবং অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলব। এই বিষয়ে আজ রাত ৮.০০ মিঃ সময় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা (যাপ) বরিশাল জোন এর আয়োজনে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল লঞ্চ মালিক সমিতির আহবায়ক ও বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন লঞ্চ মালিক জনাব আজিজুল হক আক্কাস, জনাব ওয়াহিদুজ্জামান, জনাব স্বপন খান সহ অন্যান্য লঞ্চ মালিক বৃন্দ।