• ২৭শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ণ
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে । আজ সোমবার বেলা ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন৷

এসময় বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ আলামিন বলেন, প্রায় ১৪ মাস যাবৎ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই দীর্ঘ সময়ে আমরা শুধু ক্যাম্পাস নয় একাডেমিক পড়াশোনা থেকে অনেকটা দূরে। এরমধ্যে অনলাইন ক্লাসের নামে আমাদের সঙ্গে শুধুই প্রহসন করেছে আমাদের শিক্ষকেরা।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ আহমেদ বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের যে ক্ষতি হচ্ছে তা থেকে উত্তরণে সরকার কার্যকর কোন ভূমিকা নিচ্ছে না। তাই আমাদের দাবি দ্রুত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হোক।

গণিত বিভাগের জিয়াউল হক জিহাদ বলেন, দেশের কোনকিছু বর্তমানে বন্ধ নেই শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া। এমতাবস্থায় স্বাস্থ্য বিধি মেনে ক্লাসরুমে শিক্ষা কার্যক্রম শুরু করা সময়ের দাবি৷ অন্যথায় দেশের লাখ লাখ শিক্ষার্থীর জীবনে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে গত বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো৷ এই বন্ধে দীর্ঘ সেশনজট সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের জীবনে৷ ##