স্টাফ রিপোর্টার :
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পটুয়াখালীর
দশমিনায় মো. আলমাচ মাতুব্বর (৫৫) নামে এক
কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে
উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ
দুর্ঘটনা ঘটে। নিহত তিন সন্তারের জনক কৃষক
উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক
ইউপি সদস্য মো. মতিউর রহমান মাতুব্বরের একমাত্র
ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সকালে
কৃষক মো. আলমাচ মাতুব্বর বাড়ি থেকে গরুর
পাল নিয়ে গিয়ে ফসলের মাঠে বেঁধে ফিরে এসে
কাটাখালীর গ্রামের তাদের বাড়ির পাশের সুজন
হাওলাদারের বন্ধ মুদিমনোহরির দোকানের সামনে
বসেন। ইদুঁর মারার জন্য ওই টিনসেট
মুদিমনোহরির পুরো দোকানে আগে থেকে বিদ্যুৎ
দিয়ে পাতা ফাঁদে তার হাত লাগলে তিনি বিদ্যুৎ
স্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
আলমাচকে মৃত গোষণা করেন। দশমিনা থানার ওসি মো. জসিম বলেন, লাশ ময়না
তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় কোন
অভিযোগ পাইনি বলে জানান তিনি।