• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় ত্রাণ প্রতিমন্ত্রীর আগমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২১, ০৯:০৬ পূর্বাহ্ণ
বামনায় ত্রাণ প্রতিমন্ত্রীর আগমন

মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) সংবাদদাতা।
বাংলাদেশ সরকারের ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান আজ শনিবার ঘূর্ণিঝড় ইয়াসে বামনা উপজেলার ক্ষতি গ্রস্থ এলাকা ও নতুন বাজারে ত্রানের নির্মানাধীন ত্রানের ঘর, সদর আর রশিদ ফাজিলমাদরাসা, ফায়জুন্নেসা মহিলা ডিগ্রীকলেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশে মিলিত হন। উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধার সভাপতিত্তে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ত্রান প্রতিমন্ত্রী ডাঃমোঃ এনামুর রহমান। সভায় বক্তব্য রাখেন কাঠালিয়ার উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির,বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার,কাঠালিয়ার উপজেলা নিবাহী অফিসার সুফল চন্দ্র গোলদার,অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, বামনা থানার ওসি মো হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, অধ্যক্ষ মাওলানা মো ইউনুস আলী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা,দৈনিক সাগর কুল পত্রিকার সম্পাদক নেসার উদ্দিন ও হাবিবুর রহমান প্রমূখ।
পরে তিনি ( মন্ত্রী) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা পরিদর্শনে যান।