রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
নৌ -পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু উন্নয়নের রোল মডেল নয় তিনি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় নিয়ে গেছেন,বিশ্বের কাছে আজ রোল মডেলে পরিনত হয়েছেন। দেশের প্রতিটি সেক্টারে উন্নয়ন হয়েছে, দেশের মাথাপিছু আয়, ভারতের আয়ের চেয়েও অনেক বেশী।
২৯ মে শনিবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে সৃজিত বাগানের লভ্যাংশ বিতরন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন। বিরল উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের লভ্যাংশ বিতরন ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরন কালে প্রধান অতিথি নৌ -পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন করোনা মহামারী দুর্যোগে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের সব রকম সহযোগিতা করে যা্েচ্ছ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার।
অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান,মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রমা কান্ত রায় , মেয়র সবুজার সিদ্দিক সাগর, বন বিভাগের বিভাগীয় বন কর্মকতা প্রমুখ।
আয়োজিত অনুষ্টানে ২ শত ১৯ জন উপকার ভোগীর মাঝে ২ কোটি টাকার চেক প্রদান এবং ১৫টি ধর্মীয় প্র্রতিষ্ঠানকে ১ কোটি ২২ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।