মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে রবিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খাঁন মো. আবু বকর সিদ্দিকী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস।
এ সময় অন্যদের বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.. মহিববুল্লাহ, শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সাংবাদিক কামরুজ্জামান বাধন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমীন লিজা বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৬-১১ মাস বয়সী দুই হাজার ২শত ৪১ জন শিশুকে ও ২১-৫৯ মাস বয়সী ২০ হাজার ৩ শত ৬৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।