বেতাগী প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে হতদরিদ্র গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আবাসন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।বুধবার ( ২ জুন ) বিকেলে উপজেলার কাজিরাবাদের ২৭টি ও মোকামিয়া ইউনিয়নের ৫০ টির মধ্যে করুনা গ্রামের রেখা বেগম, আরিফ খলিফা সহ অন্যান্যদের চলমান ঘরের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুহৃদ সালেহীন ও মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন। জানা গেছে, এ প্রকল্পের আওতায় এ উপজেলায় ১৯০ টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।