• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২১, ০৮:৩৭ পূর্বাহ্ণ
হিজলায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বেলা 12 টায় উপজেলা চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এর মাধ্যমে পদ্মায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিজলা মেহেন্দিগঞ্জের মাননীয় সংসদ সদস্য পংকজ নাথ এমপি।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী ভাইস চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত সাহাবুদ্দিন আহমেদ, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদার, সাংবাদিক নেতা ফরিদ উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন খামার চাষী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপস্থিত প্রদর্শনীর গরু ছাগল হাঁস মুরগি চাষীদের উৎসাহিত করার জন্য তিনজন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।