মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ, মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধার নির্দেশনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ (বনজ) রোপণ করেছে মির্জাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগ।
শনিবার (৫ জুন) দুপুরে মির্জাগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান বাহাদুর এর নেতৃত্বে অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় বনজ গাছের চারা রোপণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আবু তালেব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মিরা, কর্মী মাসুম মৃধা, আসাদুল ইসলাম, সাকিব, জিহাদ হোসেন ও সোহান।
.