• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা !

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২১, ১৭:২৩ অপরাহ্ণ
মাছের সঙ্গে এ কেমন শত্রুতা !

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় মো. জাহাঙ্গীর হোসেন
তালুকদার নামে এক ইউপি সদস্যর পুকুরে রাতের
আধারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
উঠেছে। রোববার দিবাগত রাতে উপজেলার
রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী বাজার
এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই ইউপি সদস্যর
প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জাহাঙ্গীর হোসেন রনগোপালদী ইউনিয়নের ২
নং ওয়ার্ডের ইউপি সদস্য। জাহাঙ্গীরের ছেলে রিতান জানান, সারাদিনের
কর্মকান্ড শেষে তার পরিবার রাতের খাবার খেয়ে
ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে দেখেন তাদের
পুকুরের সব মাছ বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা
মেরে মেলেছেন। রিতানের দাবি রোববার দিবাগত
রাতে দূর্বৃত্তরা শক্রতামূল পুকুরে বিষ প্রয়োগ
করে রুই ও পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির
দেশীয় মাছ নিধন করেন।
দশমিনা থানার ওসি মো. জসিম জানান,
ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। গ্যাসের কারণেও
মরতে পারে আবার বিষের কারণেও হতে পারে।
নিশ্চিত হওয়া যায়নি।###