• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের অবিভাবক ছিলেন সাহান আরা আবদুল্লাহ-পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২১, ১৮:০৭ অপরাহ্ণ
আমাদের অবিভাবক ছিলেন সাহান আরা আবদুল্লাহ-পংকজ নাথ এমপি

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ পার্বত্য শান্তি চুক্তির প্রণেতা, সাবেক চীফ হুইপ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিণী সাহান আরা আবদুল্লাহর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, হাসানাত পরিবারের রক্তের ঋণ কখনোই শোধ করা যাবেনা। আমাদের অবিভাবক হাসানাত পরিবার ১৯৭৫ সনের ১৫ ই আগষ্ট কাল রাত্রিতে স্বজন হারানো পরিবার। যেকোনো সংকটে আবুল হাসানাত আবদুল্লাহর অনুপস্থিতে আমাদের অবিভাবকের দায়িত্ব পালন করেছিলেন সাহান আরা আবদুল্লাহ। এসময় সাংসদ পংকজ নাথ সাহান আরা আবদুল্লাহর স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন। আজ সোমবার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগেরসহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, কোষাধ্যক্ষ আজম মুন্সি, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, সামছুল বারী মনির, কাদের ফরাজি, মনির হাওলাদার, শেখ শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।