• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বাড়ীর আঙ্গিনায় গুপ্তধনের খোঁজ এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২১, ০৭:১৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে বাড়ীর আঙ্গিনায়  গুপ্তধনের খোঁজ এলাকায়  তোলপাড়

গৌরনদী প্রতিনিধি : নিজ বসতবাড়ির আঙ্গিনায় বিশাল গর্ত খুরে গুপ্তধন খোঁজাখুজি করার বিষয়টি ছড়িয়ে যাওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে গুপ্তধনের গর্ত দেখতে আশা উৎসুক জনতার ভীর। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের। খবরপেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।

স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ভুরঘাটা গ্রামের মৃত মোসলেম সরদারের পুত্র ইউনুস সরদার (৫৫) তার কয়েকজন সহযোগীদের নিয়ে গত শনিবার (৫ জুন) থেকে নিজবাড়ীর আঙ্গিনায় গুপ্তধনের লোভে গর্ত খোরা শুরু করে সোমবার রাতে কাজ শেষ করেন। এরইমধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে রহস্যজনক ভাবে গর্তটি ভরাট করে সহযোগীদের নিয়ে আত্মগোপনে চলে যায় ইউনুস সরদার। তবে গুপ্তধন পাওয়া গেছে কিনা তা নিশ্চিত করতে পারেনি কেউ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই খাইরুল ইসলাম জানান, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে জানতে বসতবাড়ির মালিক ইউনুস সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।