• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার বামনায় পুকুরে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২১, ১২:২৭ অপরাহ্ণ
বরগুনার বামনায় পুকুরে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার বামনা উপজেলার দক্ষিণ কালাইয়া গ্রামের মৃত্যু খালেক হাওলাদারের ছেলে মোঃ কবির হোসেন (৪০) এর ভাসমান মৃতদেহ তার বাড়ির পুকুর থেকে রবিবার সকালে বামনা থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায়।
ঘটনার সূত্রে জানা যায় মোঃ কবির হোসেন শুক্রবার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। এরপর সে বাড়িতে না আসলে পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করে পায়নি। পরিবারের লোকজন রবিবার সকালে বাড়ির পুকুরে দুই পা ভাসমান অবস্থায় কবির হোসেনের লাশ দেখতে পায়। তবে লাশটির গলায় রশি দিয়ে পুকুরের ঘাটলার নিচে বাঁধা অবস্থায় ছিল। তারা বিষয়টি বামনা থানায় অবহিত করলে পুলিশ কবির হোসেনের লাশ তার বাড়ির পুকুর থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায়।
বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান যে, আমরা কবির হোসেনের লাশ তার বাড়ির পুকুর থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায়। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।