বরিশাল ব্যুরো
বরিশাল নগরীর ঘেষে বয়ে চলা কীতর্ণখোলা নদীর তীরে অনুষ্ঠিত হলো ১০০ মানুষের মেডিটেশন। বুধবার বিকেল সাড়ে ৫ টায় নগরীর ত্রিশ গোডাউন বদ্ধভুমি সংলগ্ন কীর্তনখোলা নদীর উপর স্থাপিত পন্টুনে এই মেডিটেশন অনুষ্ঠিত হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন এর আয়োজনে এ অনুষ্ঠানের শুরুতে আলোচনা করা হয়। সেখানে মেডিটেশন কি?, সুস্থতা, রোগ নিরাময়, সুখী ও পরিতৃপ্ত জীবনের জন্য মেডিটেশন বিষয়ে আলোচনা করা হয়। পর ৩০ মিনিটের একটি মেডিটেশন অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন পেশাজীবী ১০০ মানুষ মেডিটেশনে অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, গত তিন দশক ধরে কোয়ান্টাম মেডিটেশন চর্চা ও শিক্ষা দান করে আসছে। এ পর্যন্ত মেডিটেশনের ৪৭৪ টি ব্যাচ(কোয়ান্টাম মেথড) সম্পন্ন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। উদ্ভাবক কর্তৃক এককভাবে চার দিন চল্লিশ ঘন্টার এ কোর্স পরিচালনা করা ইতিহাসে এক বিরল ঘটনা। খুব শীঘ্রই ঢাকার কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনসস্টিটিউট মিলনায়তনে ( আইডিইবি) অনুষ্ঠিত হবে কোয়ান্টাম মেথডের ৪৭৫ তম ব্যাচ তা বাংলাদেশে মেডিটেশন চর্চার জন্য এক মাইল ফলক হতে যাচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, রোগ নিরাময়ের জন্য , সুস্থতার জন্য মেডিটেশন চর্চা এখন সর্বজন স্বীকৃত। এই করোনা কালে বাংলাদেশের হাজার হাজার মানুষ মেডিটেশন করে আতংকমুক্ত থেকেছেন , সুস্থ থেকেছেন, করোনা থেকে মুক্ত হয়েছেন। কোয়ান্টাম ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। করোনায় যারা মারা গেছেন গত বছর থেকে এ পর্যন্ত তাদের দাফন, সৎকার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কোয়ান্টাম। এখন পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশনের সকল সদস্য সুস্থ আছেন এবং ভয় আতংকমুক্ত স্বাভাবিক জীবন যাপন করছে। এর মূল চালিকাশক্তি হিসেবে তারা দেখছেন মেডিটেশনকে। তাই আতংকমুক্ত , ভয়মুক্ত , সুস্থ স্বাভাবিক জীবনে যাপনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন মেডিটেশন পৌছে দিচ্ছে সর্ব স্তরের মানুষের কাছে। মেডিটেশন টেনশন, অস্থিরতা ,ভয় আতংক, নেতিবাচকতা দুর করে ফলে মেডিটেশন চর্চাকারী আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে মেডিটেশন চর্চাকারী মুক্ত হয়ে থাকে । বিভিন্ন ধরনের আসক্তি যেমন মাদকাসক্তি, অনলাইন আসক্তি, গেম আসক্তি, ইলেকট্রনিক ডিভাইস আসক্তি, পন্যাসক্তি দুর করতে সহায়তা করে মেডিটেশন। বর্তমান সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুবাদে ছোট থেকে তরুন কিংবা বড় অনেকেই বিভিন্ন ভিডিও গেম ও অনলাইনে আসক্ত। ফলে দেখা দিচ্ছে নৈতিকতার চরম অবক্ষয় ও সৃষ্টি হচ্ছে অপরাধ প্রবনতা। হারিয়ে যাচ্ছে সহমর্মিতা। নষ্ট হচ্ছে মেধা ও যোগ্যতা। তাই এ অবক্ষয় রোধে, সহমর্মিতা, মেধা ও যোগ্যতা পুনরুদ্ধারে মেডিটেশন চর্চার বিকল্প নেই এবং কোয়ান্টাম ফাউন্ডেশন মেডিটেশন ছোট বড় নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে সহজলভ্য করে দিচ্ছে। নিয়মিত মেডিটেশন চর্চায় আত্ম শক্তির জাগরন ঘটে এবং সকল অশুভ প্রভাব দুর হয়ে শুভ শক্তির জাগরন ঘটে ফলে অর্জিত হয় শিক্ষায় সাফল্য , পেশাগত সাফল্য, পারিবারিক সাফল্য। কাজে আসে গতি। সুস্থতা ও প্রাচুর্যে অবগাহন করতে পারে যে কেউ। তাই কোয়ান্টাম ফাউন্ডেশনের আহবান সকলের প্রতি আসুন মেডিটেশন করুন, সুস্থ সফল সুখী জীবন গড়ুন।