• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাইনরিটি রাইটস ফোরামের গৌরনদীর সভাপতি সুদীপ্ত অধিকারী আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৭, ২০২১, ০৯:০৪ পূর্বাহ্ণ
মাইনরিটি রাইটস ফোরামের গৌরনদীর সভাপতি সুদীপ্ত অধিকারী আর নেই

গৌরনদী প্রতিনিধি \ মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ এর বরিশাল জেলার গৌরনদী উপজেলা শাখার সভাপতি সুদীপ্ত অধিকারী (৬৮) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।
শুক্রবার সকালে গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার পারিবারিক কবরস্তানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বেপারী, জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট অনিল দে, সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস।