• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ঘর পেল ২০টি গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২১, ০৮:৩১ পূর্বাহ্ণ
গৌরনদীতে ঘর পেল ২০টি গৃহহীন পরিবার

গৌরনদী প্রতিনিধি
মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ২০টি পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর ও বসতঘর প্রদান করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ওসি আফজাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাসহ অন্যান্যরা।