• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আনন্দ মিছিলে বোমা হামলায় নিহত-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২১, ১৪:২৯ অপরাহ্ণ
গৌরনদীতে আনন্দ মিছিলে বোমা হামলায় নিহত-১

গৌরনদী প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র সংলগ্ন রাস্তায় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভোটের ফলাফল ঘোষণার পর পরই বিজয়ী ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিলে বোমা হামলা চালিয়েছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন গুরুত্বর আহত হয়েছে। নিহত আবু বক্কর ফকির (২৫) খাঞ্জাপুর গ্রামের আনজু ফকিরের পুত্র ও বিজয়ী টিউবওয়েল মার্কার ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন মৃধার সমর্থক। হামলাকারীরা পরাজিত মোরগ মার্কার প্রার্থী আরজ আলী সরদারের সমর্থক। বোমা হামলায় আহত খাঞ্জাপুর গ্রামের আলী হাওলাদারের পুত্র রকিব হাওলাদারকে উপজেলা ও অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।