• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২১, ১৭:৫১ অপরাহ্ণ
ভোলায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এম ইসমাইল, ভোলা সদর

ভোলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্টাবার্ষিকী ও ৭২তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে ভোলা জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসভা ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন, ভোলা সদর ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। এসময় তিনি তার বক্তব্যে আওয়ামীলীগের প্রতিষ্ঠার অতিত ইতিহাস তুলে ধরেন।
তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকীর দল। দলটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ আরো বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ইতিহাস থেকে মুছে ফেলার ব্যর্থ চেষ্টা হলেও দীর্ঘ একুশ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হয়ে ২৩ জুন দলটি ক্ষমতায় ফিরে আসে। ২০০১ এবং ২০০৭ সালের ১১ জানুয়ারির পর আর এক দফা বিপর্যয় কাটিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হয়ে ফের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আওয়ামী লীগ। পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮-এর ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ইতিহাসে টানা তিন মেয়াদে সরকার পরিচালনা করছে এ দলটি।
এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন টুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন টুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ “The Daily Tribunal” ইংলিশ পত্রিকার জেলা পতিনিধি আমির হামজা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।