ঝালকাঠিতে “আমার ঘরে আমার বাগান”স্লোগান নিয়ে গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় ঝালকাঠির বাঁশপট্টির নারায়ণ চন্দ্র গ্রন্থাগারে বৃক্ষের ফেরিওয়ালার আয়োজনে এবং এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। মাসব্যাপী বৃক্ষের চারা বিতরণের অংশ হিসেবে ইনডোর প্লান্ট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক শামীম আহসান, নারায়ণ চন্দ্র গ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা নারায়ণ চন্দ্র হালদার, প্রজ্ঞা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সুভাষ দাস, বৃক্ষের ফেরিওয়ালা’র সভাপতি ইনজামুল সাফিন, ডিস্ট্রিক্ট সুভাষ, বন্ধুমহল ব্লাড ডোনারস ক্লাবের সভাপতি মোঃ মাহফুজ রায়হান, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য ফরিদুল ইসলাম তানজিল প্রমুখ।
বৃক্ষের ফেরিওয়ালা’র সভাপতি ইনজামুল সাফিন বলেন, ইনডোর প্লান্ট পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের পাশাপাশি ঘরের পরিবেশকে মনোরম করে তোলে। তিনবৃ আরো বলেন, এ উদ্যোগ পরিবারের সদস্যদের চিত্তবিনোদন তথা জলবায়ু বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
কর্মসূচিতে অনলাইন শপ “গাছের বাজার” এর অনুপ্রেরণায় গঠিত “বৃক্ষের ফেরিওয়ালা”র পক্ষ থেকে বিনামূল্যে ইনডোর প্লান্ট ও টব বিতরণ করা হয়।