• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশায় সড়কের বেহাল দশা, মেরামতের জন্য গুরুত্ব দেয়না জনপ্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৮, ২০২১, ১২:১২ অপরাহ্ণ
ইলিশায় সড়কের বেহাল দশা, মেরামতের জন্য গুরুত্ব দেয়না জনপ্রতিনিধিরা

এম ইসমাইল, ভোলা সদর

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালা পোল নামক স্থানের দীঘির পাড় সংলগ্ন সড়কটির বেহাল দশা, একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পরে। স্থানীয়রা জানান, কিছুদিন আগে নিজেদের উদ্দ্যোগে বালু দিয়ে মোটামুটি চলাচলের উপযোগী করলেও এরপর লাগাদার বারিবৃষ্টি বর্ষনের ফলে বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই কাদা মাটিতে একহাটু পযন্ত ডুবে যায়। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত পথচারী, স্কুল, মক্তব, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা চলাচল করে। একজন লোক অসুস্থ হলে তাকে জরুরি হাসপাতালে নিতে হলেও রিক্সা, বোরাক, এম্বুল্যান্সসহ কোন গাড়ি নিয়ে রোগীকে জরুরি হাসপাতালে নেয়া সম্ভব হয়না। চরম ভোগান্তিতে আমরা এলাকাবাসী।
এলজিইডি বা কোন জনপ্রতিনিধি কিংবা যে কোন রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে সড়কটি স্থায়ী মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি এলাকবাসীর।

এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য শাহেআলম সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৫-৬ মাস আগে ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে এই রাস্তাটির জন্য উপজেলা চেয়ারম্যানকে জানানো হলে তিনি এলজিইডি এর মাধ্যমে রাস্তাটি করে দেয়ার আশ্বাস দেন। কিন্তু এখন পযন্ত আর কোন খোঁজ খবর পাইনি কেনো রাস্তাটির কাজ হয়না।