• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় যায় যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩০, ২০২১, ০৭:০৯ পূর্বাহ্ণ
হিজলায় যায় যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হিজলা প্রতিনিধি
দৈনিক যায়যায় দিন পত্রিকা ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১ টায় হিজলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন হিজলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম উপজেলার নৌ পুলিশের অফিসার ইনচার্জ সোহেল রানা যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহাগ যুগান্তর প্রতিনিধি আব্দুল হামিদ রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক মামুন তালুকদার বিজয় নিউজ এর প্রতিনিধি সাইফুল ইসলাম সহ হিজলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।