• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের সুস্থতা কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২১, ০৮:৩৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের সুস্থতা কামনায় প্রার্থনা

সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাহিলাড়া ঐতিহাসিক মঠ ও দূর্গা মন্দির কমিটির উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠ ও মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুধির চন্দ্র দাস, সহ-সভাপতি নির্মল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রতন কুমার দাস, নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ রহিম সরদারসহ অন্যান্যরা।