• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে লকডাউন অগ্রাহ্য করায় আটক ২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২১, ১৬:৫৯ অপরাহ্ণ
দুমকিতে লকডাউন অগ্রাহ্য করায় আটক ২০

দুমকিত(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বিধিনিষেধ অমান্য করে যত্রতত্র ঘুরাঘুরি করায় ২০ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার থানা ব্রিজ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়। তাত্ক্ষণিক যারা টাকা দিতে পারেনি তাদের দুমকি থানায় আটক করে রাখা হয়। আটককৃতদের মধ্যে অর্ধেক ছিলো শিক্ষার্থী।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ প্রতিপালনে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বিনা প্রয়োজনে যারা বাহিরে নামে তাদের অর্থদন্ডের পাশাপাশি বিভিন্ন শাস্তি দেয়া হচ্ছে। এবং যারা লকডাউন সম্পর্কে বুঝে-না তাদেরকে মাস্ক সরবরাহের পাশাপাশি সচেতন করা হচ্ছে।