• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আসাদুজ্জামান খানকে জেলা পরিষদের সদস্য হিসেবে পেতে চায় বাকেরগঞ্জবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩, ২০২১, ১২:২৯ অপরাহ্ণ
আসাদুজ্জামান খানকে জেলা পরিষদের সদস্য হিসেবে পেতে চায় বাকেরগঞ্জবাসী

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি ও সফল ভরপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান খানকে বরিশাল জেলা পরিষদের সদস্য হিসেবে পেতে চায় এলাকাবাসী। আগামী বরিশাল জেলা পরিষদ নির্বাচনে যে কয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক তাদের মধ্যে তিনি অন্যতম। রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা সৎ, যোগ্য, ত্যাগী ও একজন দক্ষ সংগঠক হলেন মোঃ আসাদুজ্জামান খান। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দল তাকে দলীয় মনোনয়ন না দিলেও নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী হননি। বরং হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি দলীয় প্রার্থীর নৌকা প্রতিকের পক্ষে নিরলসভাবে কাজ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করেছেন। ভরপাশা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান লিটন বলেন, আগামী বরিশাল জেলা পরিষদ নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতিক মোঃ আসাদুজ্জামান খান আওয়ামীলীগের একজন যোগ্য প্রার্থী।দল তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। আলাপকালে মোঃ আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, তার রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ এমপি ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।