• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় নিবাচনী সহিংসতাকে কেন্দ্র করে মোসলেম বাহিনীর হামলা: আহত-৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২১, ০৭:৩৬ পূর্বাহ্ণ
হিজলায় নিবাচনী সহিংসতাকে কেন্দ্র করে মোসলেম বাহিনীর হামলা: আহত-৪

হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আসলি আবুপুর গ্রামে নির্বাচনী পরবর্তী সহিংশতাকে কেন্দ্র করে ঐ এলাকায় চলছে মোসলেম বাহিনির তান্ডব। ৫ জুলাই সোমবার রাত ৯ টার আসলী আবুপুর গ্রামের এনায়েত উল্লাহ বেপারির বাড়ি সংলগ্ন ব্রীজের পাশে পরাজিত মেম্বার প্রার্থী আয়াত উল্লাহ বেপারীর সমর্থক এস এম মুজাম্মেল হক, মনির হোসেন, আনোয়ার সরদার, মোজাম্মেল বেপারীর উপর সুপরিকল্পিত ভাবে দেশিয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা চালায় । আহতদেরকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যপারে পরাজিত মেম্বার প্রার্থী হায়াত উল্লাহ বেপারী জানায় বিজয়ী প্রার্থী সামচুল হকের সমর্থক মোসলেম বাহিনী নির্বাচনের পর থেকেই তারা রক্তের হলি খেলায় মেতে উঠেছে তারা রক্তের প্রতি এতোটাই আশক্ত যে, তার জন্য তারা হীন যেকোন কর্ম করতে দীধাবোধ করেনা। বিজয়ী প্রার্থী আসলী আবুপুর এলাকায় পাশবর্তী শরিয়তপুর এলাকার সন্ত্রাসী ও তার দলবল নিয়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে।তারা নির্বাচনের পর থেকেই বিভিন্ন মানুষের উপর হামলা, মারধর, ও দোকান ঘরে আগুন দিয়েছে।বিজয়ী প্রার্থী সামচুল হক এর সাথে মেুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কমকতা অসিম কুমার সিকদারের সাথে আলাপকালে তিনি জানায় ঘটনার সংবাদ পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠায়।এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।