হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় নতুন জামাইকে অপহরন করে আটকিয়ে মুক্তিপন আদায় করলেন এলাকার বখাটে চিহিৃত সন্ত্রাসীরা।এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করছেন ১ জনকে।অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার বরজালিয়া ইউনিয়নের ৫ নং ওয়াডের আয়নাল বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে তার মেয়ে ও জামাই ।গত ৪ জুলাই বিকাল বেলা ভায়রার মেয়েকে তাদের বাড়িতে পৌছে দিতে যায় নতুন জামাই সিফাত আহমেদ।পৌছে দিয়ে আসার পথে এলাকার চিহিৃত চাদাবাজ সন্ত্রাসীরা তাকে আটক করে।পরে তারা আটো গাড়িতে তুলে নিয়ে মেঘনা নদীর পারে বোম্ব শহর নামক স্থানে নিয়ে যায়।সেখানে নদীতে থাকা একটি জাহাজে তুলে সিফাতকে মারধর করে সাথে থাকা নগদ ৩ হাজার টাকা নিয়ে যায়।এবং তারা ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করলে।সিফাত আহমেদ তৎক্ষনিক তার পরিবাবের কাছ থেকে বিকাশের মাধ্যমে সন্ত্রাসীদের কে ৪ হাজার টাকা এনে দেয়।এ ঘটনায় অপহরনের শিকার সিফাত আহমেদ তার শশুরকে জানালে তিনি ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য মোশারফ তালুকদার কে জানায়।তখন ইউপি সদস্য বিষয়টি সর্ম্পকে খোকন খানের ছেলে চিহিৃত সন্ত্রাসী রায়হান সাথে মুঠোফোনে আলাপ করলে রায়হান উল্টো ইউপি সদস্যকে বলেন এ বিষয় বারাবারি করলে তাকেও জীবন নাশের হুমকি প্রদান করে।এ ঘটনায় সিফাত আহমেদ বাদী হয়ে হিজলা থানায় একটি অপহরন ও চাদাবাজি মামলা দায়ের করে।মামলা নং০২।এ বিষয় হিজলা থানার ভারপ্রাপ্ত কমকতা অসিম কুমার সিকদার ঘটনার সত্যতা স্কীকার করে জানায় এ বিষয়ে হিজলা থানায় একটি মামলা হয়েছে।এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।বাকিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যহত আছে।