• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল জেলা পরিষদ সদস্য হতে চান ফয়সাল আহম্মেদ মুন্না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৭, ২০২১, ১১:১৪ পূর্বাহ্ণ
বরিশাল জেলা পরিষদ সদস্য হতে চান ফয়সাল আহম্মেদ মুন্না

নিজস্ব প্রতিবেদক
ঘনি আসছে বরিশাল জেলা পরিষদ নির্বাচন। বিভিন্ন মাধ্যমে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের গুনতে হবে প্রহর। বরিশাল জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে বাকেরগঞ্জ
(চরামদ্দি,চরাদি,দুধল,কবাই,নলুয়া ও কলসকাঠি) থেকে প্রতিদ্বন্দিতা করার প্রত্যায় বক্ত করেন,
কবাই ইউনিয়নের কৃর্তি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য, বি এম কলেজ ছাত্র সংসদ (বাকসু) এর সাবেক ক্রীড়া সম্পাদক ও বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক- সৎ, শিক্ষিত, মেধাবী ছাত্রনেতা ফয়সাল আহমেদ মুন্না।
আগামী বরিশাল জেলা পরিষদ নির্বাচনে যে কয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক তাদের মধ্যে ফয়সাল আহম্মেদ মুন্না অন্যতম। বাংলাদেশ আওয়ামীলীগ বাকেরগঞ্জ উপজেলা শাখার রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা সৎ, শিক্ষিত, ত্যাগী ছাত্রনেতা ফয়সাল আহম্মেদ মুন্না।
ফয়সাল আহম্মেদ মুন্না জানান, আমি ছোট বেলা থেকেই বাংলাদেশ আওয়ামীলীগ দলে সমার্থক এবং আমি আমার পূর্ব পুরুষরাও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আর্দশ বুকে ধারণ করে দল ও দেশের কল্যানে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং ভবিষতেও করবো।
আমি আসছে আগামী বরিশাল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করবো। আমি সকলের কাছে দোয়া ও সমার্থন কামনা করছি।
ঘরে থাকুন,সুস্থ ও নিরাপদ থাকুন।
বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না, আর ঘর থেকে বের হলে অবশ্যই মাক্স ব্যবহার করুন।