• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে খাদ্য সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৮, ২০২১, ০৮:১০ পূর্বাহ্ণ
গৌরনদীতে খাদ্য সহায়তা বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার ১৭০ জন দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা এগারটায় শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা।