অারিফ হোসেন, বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
বর্তমানে করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগনের পাশে থেকে কাজ করে অাসছেন একই ধরণের কার্যক্রম (অপারেশন কোভিড শিল্ড পর্ব-২) করে চলছে।
এরই ধারাবাহিকতায় গত ১লা জুলাই তারিখ থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কাজ করে চলেছ।
সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাধেঁ কাঁধ মিলিয়ে বরিশাল শহর এবং বাবুগঞ্জ উপজেলায় সহ প্রত্যন্ত অঞ্চলে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
একই সাথে সেনাসদরের নির্দেশনায় মানবতার সেবায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ ত্রাণ বিতরণ করছে।
অাজ বৃহস্পতিবার ৮ জুলাই ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪১ বীর এবং ৬২ ইস্টবেঙ্গলের সদস্যবৃন্দ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, রাকুদিয়া সহ গৌরনদী এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন।