• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেঁচো খুঁড়তে বেড়িয়ে এলো সাপ, ৫ বছর আগেও ধর্ষণ করতে গিয়ে আটক হয়েছিলেন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৮, ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ণ
কেঁচো খুঁড়তে বেড়িয়ে এলো সাপ, ৫ বছর আগেও ধর্ষণ করতে গিয়ে আটক হয়েছিলেন সিদ্দিক

এম ইসমাইল, ভোলা সদর :-

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের কালু খালাসির ছেলে স্থানীয় হাওলাদার বাজারের ডেকোরেটর ব্যবসায়ি সিদ্দিক খালাসি পাশ্ববর্তী ভাতিজীকে ধর্ষণ করতে গিয়ে ভিক্টিমের দায়ের কোপে জখম হওয়ার পর গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হওয়ার বেড়িয়ে আসছে অভিযুক্ত ধর্ষক সিদ্দিক খালাসির নানান অপকর্মের তথ্য।

জানা গেছে, প্রায় ৫ বছর পূর্বে একই ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামে অন্য একটি কিশোরীকে ধর্ষণ করতে গিয়ে জনগণের হাতে আটক হন সিদ্দিক। আটকের পর স্থানীয়রা সালিশি বৈঠক করে সিদ্দিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছিলেন। এতোকিছুর পরেও থেমে নেই সিদ্দিকের অপকর্ম।

স্থানীয়রা জানান, সিদ্দিক একজন লম্পট। প্রায় সময়ই স্থানীয় অনেককেই উত্যক্ত করে আসছেন সিদ্দিক। সবশেষ পাশ্ববর্তী ভাতিজীকে ধর্ষণ করতে গিয়ে ভিক্টিমের দায়ের কোপে জখম হওয়ার পর ঘটনাটি বেশ সমালোচনার জন্ম নেয়।