• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে এক ব্যবসায়িকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৮, ২০২১, ১৮:০৬ অপরাহ্ণ
উজিরপুরে এক ব্যবসায়িকে হয়রানির অভিযোগ

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে সাফ কবলা রেজিস্ট্রি দলিলের ভুল ব্যাখ্যা দিয়ে অপপ্রচার চালিয়ে এক ব্যবসায়ীকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভ‚ক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের মৃত আব্দুল জব্বার হাওলাদারের ছেলে ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন আহমেদ মুজাহিদ হাওলাদার একই গ্রামের মানিক খানের নিকট থেকে ২৯ জুন উজিরপুর সাব রেজিস্ট্রি অফিস হতে ৩ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে কাংশী মৌজায় বি,এস ৪০৯ নং খতিয়ানের ২০৫ নং দাগের মোট ২৪ শতাংশ জমির মধ্যে ১১ শতাংশ জমি দলিল নেয়, যার দলিল নং-২২৯৩। এরপর মানিক খান থানায় অভিযোগ দিয়ে একের পর এক হয়রানি করছে। এ ব্যাপারে অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। ভ‚ক্তভোগী মুজাহিদ হাওলাদার জানান, আমার কাছে মানিক খান জমি বিক্রি করে একটি প্রভাবশালীর ছাত্রছায়ায় অপপ্রচার চালিয়ে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও ধামুরা বন্দরস্থ রড-সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি দেয়। ওই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ব্যবসায়ী পরিবার।