সৈয়দকাঠিতে আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে প্রশ্ন! (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২১, ০৮:০১ পূর্বাহ্ণ
বানারীপাড়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নন্দিত প্রকল্প এর আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে প্রশ্ন উছেঠে বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে। কাজের মান এতটাই অপ্রত্যাশিত মানুষের বসবাসের অনুপোযোগী এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ঘর পাওয়ার ভুক্তভোগী দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসা করলে সে বলে, যখন বৃষ্টি হয় তখন ফ্লোরে পানি ওঠে, টয়লেট পানিতে ডুবে যায়, ফ্লোরে কোনো সোলিং করেনি শুধু বালুতে সিমেন্ট দিয়ে কন্ডেস মিল্ক এর ডিব্বা দিয়া সমান করে রাখছে যা হাতে দিয়ে আগলে ফেলাযায়। তাছাড়া ও ঘরের নিজ থেকে পানি এপাশ ওপাশ যায় যা যেকোনো সময় ভেঙে পড়তে পারে।
১০ টা ঘরের একটার কোন ফ্লোর ভালোবাবে করেনি। এবং ঘরের সামনে আনেক নিচু, বালি ভরাট এর কথা কিন্তু ভরাট করেনি। তা ছাড়াও বিশেষ করে আমি যে রুমে থাকি ওই রুমের জালানাটাও ভালো না রশিদিয়া বাধতে হয়। এ ছড়াও উল্লেখ করেন যে দলিলে আমাদের দুই শতাংশ জমি থাকলেও সরোজমিনে দুই শতাংশ জমি নেই । এই হলো এখানকার ঘরের অবস্থা । এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব , পরিচালক গুচ্ছগ্রাম , জেলা প্রশাসক বরিশাল,সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সরেজমিন তদন্ত পূর্বক গড় খেগো দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জোরালো দাবী জানায় ।