• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়াই শেখ হাসিনার মূল দর্শন-পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৩, ২০২১, ০৯:৩৯ পূর্বাহ্ণ
ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়াই শেখ হাসিনার মূল দর্শন-পংকজ নাথ এমপি

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগর অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়াই শেখ হাসিনার মূল দর্শন। শেখ হাসিনা যোগ্যতার স্বমহিমায় বাংলার কোটি মানুষের হৃদয়ে অধিষ্ঠিত। এসময় স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরিধানের জন্য সকলের প্রতি আহবান জানান সাংসদ। আজ মঙ্গলবার দুপুরে মেহেন্দিগঞ্জ চানপুর ইউনিয়নের কাশিপুর স্কুল মাঠে ১ হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।