• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় ৩ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৭, ২০২১, ১৩:৫৮ অপরাহ্ণ
কুয়াকাটায় ৩ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধি\ কুয়াকাটা পৌরসভার ৩ হাজার ৮১ জন দুস্থ্য ও অসহায় পরিবার পেলেন ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা। ১৭ জুলাই (শনিবার) কুয়াকাটা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সাধারন মানুষকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের এ খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। করোনা মহামারির এ প্রাদুর্ভাবের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সহায়তা পেয়ে খুশি সাধারন মানুষ। এসময় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।