• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নাগরিক সংসদের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২১, ১৪:৪৭ অপরাহ্ণ
বরিশাল নাগরিক সংসদের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

সাইফুল ইসলামঃ
মানবতার সেবায় পথচলা, নাগরিক অধিকারের কথা বলা” এই শ্লোগানকে সামনে রেখে মানবতার কল্যানে নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন বরিশাল নাগরিক সংসদের পক্ষ থেকে অসহায়,কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহারের খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার সকালে সংগঠনের পক্ষ থেকে রাজধানী ঢাকার মিরপুর কমার্স কলেজের সামনে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মারুফ আহম্মেদ মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আজম, সমাজ কল্যান সম্পাদক এ, কে, এম ইউনুছ আলী ও সদস্য জাহাঙ্গীর হোসেন খান প্রমূখ।