• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুবিধা বঞ্চিত শিশুদের গরু উপহার দিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২১, ১৭:১৭ অপরাহ্ণ
সুবিধা বঞ্চিত শিশুদের গরু উপহার দিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

ত্যাগের মহিমা নিয়ে উদযাপিত হলো মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তর উৎসব ঈদ-উল-আজহা করোনা কালিন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হচ্ছে ঈদ। আজ ১৯ জুলাই সোমবার বিকালে শিশু পরিবারে এতিম শিশুদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে সরকারি শিশু পরিবার সমূহের শিশুদের জন্য কুরবানি দেয়ার জন্য ১ টি গরু উপহার দেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পাশাপাশি শিশু নিবাসিদের জন্য নতুন পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা গৌতম বাড়ৈ, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজ, উপতত্ত্বাবধায়ক ফারজানা রহমান। সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক শিশুদের হাতে গরুর রশি তুলেদ পাশাপাশি কোমল মতি শিশুদের মাঝে নতুন পোশাক ও মেহেদী বিতরণ করেন।