• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি উপেক্ষিত : জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২০, ২০২১, ১০:০৪ পূর্বাহ্ণ
বিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি উপেক্ষিত : জরিমানা

গৌরনদী প্রতিনিধি \ মহামারী করোনা ভাইরাসের মধ্যে বিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার বড়কসবা মহল্লার এনামুল হক খানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এ অভিযান চালানো হয়। এসময় বিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় কনের পিতাকে এক হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই কামরুজ্জামান।