• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত বাকেরগঞ্জের অধ্যক্ষ মাওলানা বসির উদ্দিন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ণ
করোনা আক্রান্ত বাকেরগঞ্জের অধ্যক্ষ মাওলানা বসির উদ্দিন মারা গেছেন

বাকেরগঞ্জ : করোনা আক্রান্ত হয়ে বাকেরগঞ্জের অধ্যক্ষ মাওলানা মোঃ বসির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। তিনি আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টার সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি করোনা পজেটিভ হয়ে মঙ্গলবার থেকে বরিশালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। মরহুম অধ্যক্ষ মাওলানা মোঃ বসির উদ্দিন উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর বিএম আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।