নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গঠিত করোনা প্রতিরোধ রেড ব্রিগেড এর উদ্যোগে বরিশালের উজিরপুরে সচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উজিরপুর বন্দরে এই লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পার্টির উপজেলা সভাপতি ফায়জুল হক বালি ফারাহীন, উপজেলা সাধারণ সম্পাদক সীমা রানি শীল, উপজেলা নেতা এইচ এম হারুন, বিমল করাতি, ফারুক খান, রফিকুল ইসলাম প্রমুখ। এসময় তারা প্রায় দেড়শত মানুষের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করেন। ##